দ্বিতীয় বিয়ে করায় সিলেটে বাবাকে ৩ ছেলে মিলে হত্যা

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে ৩ ছেলে মিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটেছে বাঘা ইউনিয়নের পরগনাবজারে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫১)।
হত্যা কান্ডের বিষয়টিকে নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তোতা মিয়া ১৫ দিন আগে আগের স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় তার ৩ ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিম আহমদের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে রাত ৮টার দিকে তোতা মিয়ার ছেলেরা অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি আঘাত করেন। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণের পথে তিনি মারা যান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন