বদরুদ্দিন বাবুল, যশোর প্রতিনিধি : যশোর মণিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক ছাত্রলীগনেতা এমএমকে তাজাম্মুল হুসাইন টিটোকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মণিরামপুর বাজারের দক্ষিণমাথা বাসস্ট্যান্ড এলাকা থেকে এসআই শাহিনুর ইসলাম ও এএসআই জুবায়ের হোসেন যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার তাজাম্মুল হুসাইন টিটো বাজারের দক্ষিণমাথা এলাকার কাজী ফজলুল বারীর ছেলে। তিনি মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এএসআই জুবায়ের বলেন, তাজাম্মুল হুসাইন ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়ের করা চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেই মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত। মণিরামপুর থানার এসআই শাহিনুর ইসলাম বলেন, শনিবার রাতে তাজাম্মুল হুসাইনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন