জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রনালয়ের তরফে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৮টি পরিবার, চরবাগডাঙ্গা ইউনিযন ও পৌর এলাকার ১টিঁ করে অসহায় পরিবারকে ৬ হাজার টাকা করে চেক ও ২ বান্ডিল করে ঢেউটিন সহায়তা করা হয়েছে। রোববার (২’মে) উপজেলা পরিষদ কমপ্লেক্সে সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনিসুর রহমান,আলাতুলী ইউপি চেয়াম্যান কামরুল হাসান ওরফে কামাল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাা(পিআইও) মৌদুদ আলম খাঁ প্রমুখ। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন