চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ উদ্বোধন



জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বুধবার(১৭’ফেব্রুয়ারী) মোবারকপুর ইউনিয়নে শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুর উপজেলার চৌডালাগামী সড়কে গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ কাজ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ স্থানে একটি পুরাতন লোহার বেইলি সেতু রয়েছে। ঝুঁকিপূর্ণ সেই সেতুটি সরিয়ে তার পাশেই কনক্রীটের (আরসিসি) এই সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ(সওজ)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ,চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক,উপবিভাগীয় প্রকৌশলী রেজওয়ানা কবির,উপসহকারী প্রকৌশলী রকিবুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া,সাবেক অধ্যক্ষ শফিকুল আলম বিশ্বাস,কামাল উদ্দিন, আনোয়ারুল হক আনু মিয়া প্রমুখ। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন