তুরস্কে ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রামিস সেন তুরস্কের আন্তালিয়ায় ২০২৬ সালের ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) এর প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি ২০২৬ সালের ১১-১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’ এর প্রসঙ্গ উল্লেখ করে এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে জানতে চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান এবং রাষ্ট্রদূতকে নিশ্চিত করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ অংশগ্রহণ করবেন।

 

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের পাশাপাশি উভয় দেশের নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক করার সুযোগ তৈরি হবে।

তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন