চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে দমকল ও উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে হুইতেং শুজ নামের ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এর কয়েক ঘণ্টা পরেও ভবনের ভেতরে কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, এ অগ্নিকাণ্ডে ‘ব্যাপক প্রাণহানি’ ঘটেছে।

 

 

একই সঙ্গে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়ে শি চিনপিং বলেন, দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর ও বাইরে দমকলকর্মীরা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ সময় ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নিচতলায় আগুন জ্বলতে থাকায় অনেককে ভবনের জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা যায়।

 

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন