লেবাননে যুদ্ধবিরতি শুরু

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে ইরানের অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। এই যুদ্ধবিরতির মাধ্যমে সে শর্ত বাস্তবায়নের পথ তৈরি হয়েছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

 

তিনি আরো জানান, লেবাননে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার কিছু আগে থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি স্বাক্ষরের পরও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ১৮ জন নিহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

 

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনা স্থগিত হওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন