চীনের টাকায় সিলেটে হবে এক হাজার শয্যার হাসপাতাল

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে এক হাজার শয্যার হাসপাতাল করতে চায় চীন। এজন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতে আগ্রহী দেশটি। এ লক্ষ্যে হাসপাতালের জন্য সম্ভাব্য স্থান ও সম্ভাব্যতা যাচাই করেছেন বিনিয়োগকারী প্রতিনিধি দল। শ্রম এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলকে সাথে নিয়ে মঙ্গলবার সিলেটের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এক হাজার শয্যার হাসপাতালটি নির্মিত হলে সিলেটে স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয়রা।

 
 

 

জানা গেছে, মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক হাজার শয্যার হাসপাতালটি তাঁর নির্বাচনী এলাকায় করতে চান। এ লক্ষ্যে মঙ্গলবার প্রতিনিধি দলকে সাথে নিয়ে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এর মধ্যে কোম্পানীগঞ্জস্থ হাইটেক পার্কও ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করা হাইটেক পার্কের অর্ধসমাপ্ত প্রকল্পে বিশ্বমানের হাসপাতালটি করতে আগ্রহী মন্ত্রী আরিফ। প্রাথমিকভাবে চীনা প্রতিনিধি দলেরও স্থানটি পছন্দ হয়েছে বলে জানা গেছে।

 

 


মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটিতে বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

 

 

চীনের প্রতিনিধি দলের সদস্য ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড’র চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন