কুয়েতে হামলার জেরে ২ ইরানি কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ

কুয়েতের বিমানবন্দরে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। এরই জেরে ইরান দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার ও ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার।

বুধবার (৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ

 

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিল দেশটি। কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশআন ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেন। তিনি দূতাবাসের দুই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অগ্রহণযোগ্য ব্যক্তি) ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দেন।

 

আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তরের পাশাপাশি কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তও জানানো হয়।

ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছিল। হামলায় বিমানবন্দরে থাকা ১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

 

এদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সিটি অংশে মার্কিন সামরিক বাহিনীর একটি ঘাঁটি রয়েছে। তবে ইরান দাবি করেছে, তেহরান মূলত কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন