‘টিকা ব্যবসায়ী ইউনূসকে গ্রেপ্তার করতে হবে’

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ ও স্বাস্থ্য খাতে ৫ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

গতকাল বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

এসময় তারা ‘শিশু খুনি ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে’, ‘টিকা ব্যবসায়ী ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে’, ‘দেশবিরোধী ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে’, ‘শিশু খুনি নূরজাহানকে গ্রেপ্তার করো, করতে হবে’ স্লোগান দেন।

 

সমাবেশে বক্তারা বলেন, ‘সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। বক্তারা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী। তাঁরা প্রতিটি সরকারি হাসপাতালে ‘হাম কর্নার’ ও আইসিইউ চালুর দাবি জানান।

 

সমাবেশ শেষে প্ল্যাকার্ড হাতে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন