এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ উল্লেখ করে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ এর আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভর বিল থেকে আনছা বিল পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। যার যার অবস্থান থেকে রাজনীতি করতে হবে, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।

তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তন এবং ১৯৯০ এর গণআন্দোলনের সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল মিলে এমন একটি রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন।

 

 

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যেই এ কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। বর্তমান সরকারের উদ্যোগে তা পুনরায় চালু হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশজুড়ে খাল পুনঃখনন সফল হলে আমরা আবারও সুজলা-সুফলা বাংলাদেশ ফিরে পেতে পারি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। এছাড়া বক্তব্য দেন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন