ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক দিল এনএএসিপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী কৃষ্ণাঙ্গ অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। সংগঠনটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে অপসারণের আহ্বান জানিয়েছে।

১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন দাবি তুলল।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং অস্থির।

 

তিনি আরো যোগ করেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ ‘শুধু উদ্বেগজনকই নয়, এটি বিপজ্জনকও।’

ডেরিক জনসনের ভাষায়, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন