নাগরিকদের ফের ইসরায়েল ছাড়তে বলল চীন

gbn

ইসরায়েলে অবস্থিত চীনের দূতাবাস ফের চীনা নাগরিকদের দেশ ছাড়তে বা নিরাপদ এলাকায় চলে যেতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় এই আহ্বান জানানো হয়।

সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস সতর্ক করেছে, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এর ফলে হতাহতের সংখ্যা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বাড়ছে।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় একাধিক ঘটনায় মানুষ আহত হয়েছেন।

 

দূতাবাস চীনা নাগরিকদের কোনো ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করতে বা নিরাপদ অঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়েছে। বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল স্থাপনাগুলো থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে চীনা নাগরিকদের ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে, তাদের বাড়ি ও কর্মস্থলের কাছাকাছি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা নিশ্চিত করতে এবং বিমান হামলার সাইরেন শোনামাত্রই অবিলম্বে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

 

এতে সতর্ক থাকার এবং জীবন ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো অবহেলা এড়িয়ে চলার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের অবিলম্বে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে এবং সাহায্যের জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতি অনুসারে, দূতাবাস বুধবার মিসরের দক্ষিণ সিনাই প্রদেশের তাব্বা সীমান্ত ক্রসিং দিয়ে হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের স্বদেশিসহ চীনা নাগরিকদের আরেকটি দলকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন