লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী সতর্কতা দেওয়ার পরপরই এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এএফপি টিভি।
লাইভ সম্প্রচারে দেখা যায়, হামলার পর আকাশে ঘন কালো ধোঁয়া। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়।
এর আগে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ না করলে লেবানন দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন