ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান

gbn

ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পাল্টা হুমকি দিয়েছে ইরানও। দেশটির এক কর্মকর্তা জানান, নতুন নতুন মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে।

শনিবার (৭ মার্চ) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে।

যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।

 

ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই সিএনএনকে ইরানের এক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করে হামলা চালানো হবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন