মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোজুড়ে ব্যাপক সহিংসতা, ২৫ নিরাপত্তারক্ষী নিহত

gbn

মেক্সিকোতে কুখ্যাত এক মাদক সম্রাটের মৃত্যুর পর সহিংসতার ঢেউ শুরু  শরু হয়েছে। দেশটির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। সহিংসতা শুরুর হয় গত রবিবার থেকে। 

এদিকে দেশটির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন, সহিংসতা শুরুর পর থেকে জালিস্কো রাজ্যে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে প্রতিরক্ষা সচিব রিকার্ডো ট্রেভিলা বলেছেন, সোমবার পশ্চিম মেক্সিকোতে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা পাঠানো হয়েছে। সরকার জানিয়েছে, রবিবার থেকে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

 

মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের হোতা, ‘এল মেনচো’ নামে পরিচিত নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস রবিবার সামরিক অভিযানে নিহত হয়। তারপর কয়েক ঘণ্টার মধ্যে তার সমর্থক বলে সন্দেহ করা বন্দুকধারীরা বেশ কয়েকটি রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

 

 

জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী সংগঠনগুলির মধ্যে একটি এবং এর নেতা ছিলেন দেশের ওই মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। মার্কিন পররাষ্ট্র দপ্তর এল মেনচোর গ্রেপ্তারের তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার (১১.১ মিলিয়ন পাউন্ড) পুরস্কার ঘোষণা করেছিল।

প্রতিরক্ষা সচিব ট্রেভিলার মতে, এল মেনচো তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তা বাহিনী তাকে শনাক্ত করে এবং গ্রেপ্তারের চেষ্টা চালায়। গ্রেপ্তারের সময় মাদক সম্রাট এল মেনচো তার দেহরক্ষীদের সঙ্গে এবং তাকে ধরতে মোতায়েন করা সামরিক কমান্ডোদের সঙ্গে তীব্র গোলাগুলিতে জড়িয়ে পড়েন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অভিযানে এল মেনচোর অন্তত ছয়জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং মেক্সিকান সামরিক বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ বলেছেন, এল মেনচোর মৃত্যুর পর শুরু হওয়া সহিংসতায় একজন কারারক্ষী, রাজ্য প্রসিকিউটর দপ্তরের একজন কর্মকর্তা এবং তার অপরাধী সংগঠনের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সেনাবাহিনীর এই অভিযানের প্রশংসা করেছেন, যার ফলে এল মেনচোর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, তার প্রধান অগ্রাধিকার দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। শেইনবাউম বলেন, ‘এখানে শান্তি রয়েছে, সরকার রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে এবং সবকিছু সমন্বয়ের মধ্যেই পরিচালিত হচ্ছে।’

 

এদিকে এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার কার্টেলের সদস্যরা সিজেজিএন সক্রিয় এমন বহু শহর ও নগরে হামলা শুরু করে। কিছু শহরে তারা টারম্যাকে কাঁটা এবং পেরেক ছুঁড়ে রাস্তা অবরোধ করে। অন্য শহরে তারা বাস এবং অন্যান্য যানবাহন দখল করে তারপর রাস্তার মাঝখানে আগুন ধরিয়ে দেয়। কার্টেল সদস্যদের দ্বারা আগুন লাগানোর পর কয়েক ডজন ব্যাংক এবং স্থানীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এবং বিবিসি ভেরিফাই দ্বারা প্রমাণিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, জালিস্কো রাজ্যের পুয়ের্তো ভাল্লার্তা শহরে সামরিক হেলিকপ্টার  উড়ে যেতে  এবং ভবনগুলো থেকে ধোঁয়া উঠছে।

রবিবার অনেক শহরে রাস্তাঘাট জনশূন্য ছিল। বিবিসি ভেরিফাই রবিবার জালিস্কো রাজ্যের রাজধানী গুয়াদালাজারার উত্তরে সান ইসিড্রো শহরে কার্টেল সদস্যদের এবং মেক্সিকোর ন্যাশনাল গার্ডের মধ্যে সংঘর্ষের ভিডিওগুলোতে দেখেছে, একজন সশস্ত্র ব্যক্তি বেশ কয়েকটি গাড়ির দিকে গুলি চালাচ্ছে, অন্য ছবিতে কমপক্ষে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।

কাছের একটি রেস্তোরাঁর সিসিটিভিতে দেখা যাচ্ছে, গাড়ি ন্যাশনাল গার্ডের একটি ট্রাকে ধাক্কা দিচ্ছে এবং কার্টেল সদস্যরা গুলি চালাচ্ছে। ন্যাশনাল গার্ড ঘটনা সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এল মেনচোর গ্রেপ্তারের অভিযানটি মেক্সিকান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়েছিল, যার সমর্থন ছিল দেশটির ন্যাশনাল গার্ড এবং বিমান বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহিত তথ্য মাদক সম্রাটকে গ্রেপ্তারে সহায়তা করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন