চ্যাম্পিয়নস লিগ : শেষ ষোলো নিশ্চিত যাদের, প্লে-অফে যারা, বাদ পড়ল কারা

gbn

নাটক, রোমাঞ্চ আর অপ্রত্যাশিত মোড়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের লিগ পর্ব। গতরাতে একই সময়ে শুরু হওয়া শেষ রাউন্ডের ম্যাচগুলোতে বারবার বদলেছে দৃশ্যপট, পাল্টেছে পয়েন্ট টেবিল। কারো স্বপ্ন পূরণ হয়েছে, আবার কেউ পড়েছে ডাবল হতাশায়।

লিগ পর্ব শেষে সবার ওপরে থেকে টেবিল শেষ করেছে আর্সেনাল, আর সবার নিচে রয়েছে কাইরাত আমাতি।

শেষ রাতে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে মোট আটটি দল। অন্যদিকে ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দলকে খেলতে হবে দুই লেগের নকআউট প্লে-অফ। বাদ পড়েছে ১২টি দল।

 

শেষ ষোলো নিশ্চিত করল আট দল

শেষ রাউন্ডের আগে কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের শেষ ষোলো নিশ্চিত ছিল।

বুধবার তাদের সঙ্গে আরো ছয় দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেয়—লিভারপুল, টটেনহাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

 

শেষ ম্যাচেও শতভাগ জয়ের ধারা ধরে রাখে আর্সেনাল। কাইরাত আলমাতিকে ৩-২ গোলে হারায় তারা। বায়ার্ন মিউনিখ পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ গোলের জয় পায়।

 

ঘুরে দাঁড়িয়ে সেরা আটে উঠে এসেছে বার্সেলোনা। গোল উৎসব করে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। হালান্ড ও চেরকির গোলেই সেরা আটে নিজেদের জায়গা পাকা করেছে ম্যানচেস্টার সিটি।

ধাক্কা রিয়াল ও পিএসজির

তিন নম্বরে থেকে শেষ রাউন্ডে নামা রিয়াল মাদ্রিদ বেনফিকার মাঠে ৪-২ গোলে হেরে নেমে যায় নবম স্থানে। ফলে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের এবার খেলতে হবে প্লে-অফে।

 

নাটকীয়ভাবে টিকে গেছে বেনফিকা। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা নিশ্চিত করে প্লে-অফের টিকিট। হোসে মরিনহোর দলও খেলবে প্লে-অফে।

গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকেও খেলতে হবে প্লে-অফে। শেষ রাউন্ডে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে ১১ নম্বরে শেষ করে ফরাসি ক্লাবটি। ইন্টার মিলান ও অ্যাতলেতিকো মাদ্রিদের মতো শক্তিশালী দলও রয়েছে প্লে-অফে।

প্লে-অফ ও বিদায়

৩৬ দলের আসরে ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে। সেখান থেকে জয়ী আট দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকিট।

 

টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দলগুলো :

আগেই বিদায় নিশ্চিত হওয়া কাইরাত আমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শেষ দিনে আরো বাদ পড়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ, পিএসভি আইন্দহোভেন, অ্যাথলেটিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয়:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে :

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, অ্যাতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট, বেনফিকা।

সম্ভাব্য নকআউট প্লে-অফ দৃশ্যপট :

মোনাকো বা কারাবাখ বনাম পিএসজি বা নিউক্যাসল
(জয়ী দল খেলবে বার্সেলোনা বা চেলসির বিপক্ষে)

ক্লাব ব্রুগে বা গালাতাসারাই বনাম জুভেন্টাস বা অ্যাতলেতিকো মাদ্রিদ
(জয়ী দল খেলবে লিভারপুল বা টটেনহামের বিপক্ষে)

বুদে/গ্লিম্ট বা বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ বা ইন্টার মিলান
(জয়ী দল খেলবে স্পোর্টিং লিসবন বা ম্যানচেস্টার সিটির বিপক্ষে)

বরুসিয়া ডর্টমুন্ড বা অলিম্পিয়াকোস বনাম আতালান্তা বা বায়ার লেভারকুসেন
(জয়ী দল খেলবে আর্সেনাল বা বায়ার্ন মিউনিখের বিপক্ষে)। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন