যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫

gbn

উত্তর-পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। মঙ্গলবার এ ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে মস্কোর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করতে হামলা তীব্রতর করেছে রাশিয়া।

রাতভর দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে একটি ড্রোন ট্রেনে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। এতে ৫ জন নিহত হন।

প্রসিকিউটররা জানিয়েছেন, ট্রেনের শেষের দুই বগিতে আঘাত হেনেছে ড্রোনটি। ঘটনাস্থল থেকে পাঁচ জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

এদিকে তীব্র শীতের মধ্যে লাখো বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভের জ্বালানি বিষয়ক মন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, গত সপ্তাহে রাশিয়ার হামলার পর রাজধানীর ৭ লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

 

 

এর আগে ওডেসায় রাশিয়ার ৫০টির বেশি ড্রোন হামলার তীব্র নিন্দা জানান জেলেনস্কি। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, এই ধরনের প্রতিটি রাশিয়ান হামলা চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলছে এবং যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন