রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি::-বুধবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। মহান বিজয় দিবসকে সামনে রেখে জেলা শহরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় তারই মধ্যে অন্যতম খেলাফত মজলিস। বিজয় দিবসে খেলাফত মজলিস প্রথমে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। তারপরে মৌলভীবাজার শহরের কুসুমভাগ চত্বর ও চৌমুহনা চত্বরে শহরের ভাসমান জনসাধারণের মধ্যে সংগঠনের সদস্যবৃন্দ নিজ হাতে মাক্স পরিয়ে দেন।
এসময়ে মাক্স বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধক্ষ্য এমন শামসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল,উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মাওলানা হাফেজ আসাদ আহত চৌধুরী, কাজি হারুনুর রশিদ, হাফেজ মাওলানা মাহফুজ আহমদ, সৈয়দ সাইফুর রহমান, মাতিউর রহমান, মুফতি আহমদ হোসাইন, মাওলানা নূরউদ্দিন এজাজ, হাফেজ মাওলানা নুরুজ্জামান, সৈয়দ তালা আহমদ, হাফিজ মাওলানা হাসান আহমদ চৌধুরী, হাসান আহমদ খান, মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।
মাক্স বিতরণ শেষে মুক্তিযোদ্ধাদের জন্য ও দেশের সর্বস্তরের জনসাধারণের জন্য দোয়া করে অনুষ্ঠানের সম্পাতি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন