বুলবুল আহমদ ॥ গত ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৪টা ৩০ মিনিট ঘটিকা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) ও সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর পৃথক দুইটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি কামরুজ্জামান ও মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ও র্যাব সদর দপ্তর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান এর সমন্বয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও হবিগঞ্জ জেলার সদর ও বাহুবল থানা এলাকা অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মেয়াদউর্ত্তীণ ও ভেজাল দ্রব্যাদী রাখার অপরাধে ১লক্ষ ৫৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আদায়কৃত অর্থ রাষ্টীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। র্যাব ৯ এর অভিযানে সিলেট কাষ্টঘর দুর্জয় এলাকা থেকে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি সংযুক্ত বুলবুল আহমদ ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপঅধিনায়ক মেজর মেঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে গত ৯ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটের ঘটিকা সময় সিলেট সদর কোম্পানি এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোতয়ালী থানার কাষ্টঘর দুর্জয় হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে ৪৮৩ পিস ইয়াবা সহ ধৃত রাঙ্গা লালকে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, সে সিলেট জেলার কোতয়ালী থানার কাষ্টঘর (সুইপার কলোনী) গ্রামের মৃত রং লাল এর পুত্র রাঙ্গা লাল (৩২)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। অপহরণ মামলার পলাতক আসামি সিলেট এয়ারপোট এলাকা থেকে র্যাব ৯ এর অভিযানে আটক ছবি সংযুক্ত বুলবুল আহমদ ॥ অপহরণ মামলার পলাতক আসামি সিলেট এয়ারপোট এলাকা থেকে র্যাব ৯ এর অভিযানে আটক । র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি নাহিদ হাসান, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে গত ৯ ডিসেম্বর ৮টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর এয়ারপোট থানাধীন আম্বারখানা এলাকায় থেকে অপহরণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সাচায়ানী গ্রামের মজিদ মিয়ার পুত্র ধৃত মোঃ ছইল মিয়া (৩২)। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন। প্রেরক
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন