জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা’র ব্যানাওে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭’ডিসেম্বর) সকালে শহরের সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এ কর্মসূচী পালিত হয়।
বক্তব্য দেন,সংগঠনের জেলা সভাপতি ও সদর উপজেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মতিউর রহমান,সেক্রেটারী ও শহরের নামোশংকরবাটি কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল,শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম,সহকারী অধ্যাপক রেজাউল করিম,শরিফুল আলম প্রমুখ।
বক্তরা বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন