জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে সম্পতি পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা সহ দেশে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ডের তদন্ত ও বিচার দাবী করেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।
বুধবার(১২’আগষ্ট)সকালে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন চলাকালে হারুন বলেন, বিচার বহির্ভূত হত্যা সংবিধান সমর্থন করে না। কাজেই এটি বন্ধ হতে হবে। তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বিচার বহির্ভূত হত্যার শিকার হন। কিন্তু ২১ বছর পর তার বিচার হয়েছে। মেজর সিনহার হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন,এ হত্যার ব্যাপারে সরকার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সংসদ সদস্য হারুন মেজর সিনহার মৃতুতে গভীর শোক প্রকাশ করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে হারুন বলেন,আইনটির জন্য শুধু সাংবাদিকরা নন বরং বিভিন্ন পেশাজীবীরা ক্ষতিগ্রস্থ্। তিনি বলেন,প্রত্যেকের কাজেরই সীমা রয়েছে। সীমা অতিক্রম করা উচিত নয়। তিনি বলেন, কিছু লোক তাদের দায়িত্ব কর্তব্য ভুলে গেছেন। সকলকে আইনানুযায়ী দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন,অতি উৎসাহীরা সতর্ক থাকবেন। যে কোন সময় বিচার বহির্ভূত হত্যার বিচার চাওয়া যাবে।কাজেই এখন ভূক্তভেগি অনেকেই রয়েছেন যারা বিচার চাইতে পারছেন না। তারা ক্ষমতার পট পরিবর্তনে বিচার চাইতে পারেন।
সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি দু’টি বিচার বর্হিভূত হত্যা সংঘটিত হয়েছে দাবি করে এসবেরও বিচার চান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেক্রেটারী নুরুল ইসলাম সেন্টু, পৌর বিএনপি যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন