জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১’নভেম্বর) শহরের আরামবাগ এলাকায় এনজিও আরএসডিএফ এর কনফারেন্স রুমে এসোসিয়েশন ফর কমুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) ব্রাকের সহযোগিতায় এ সভা আয়োজন করে।
সভায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষদের করণীয় সম্পর্কে মূল আলোচনা করেন এসিডি’র প্রকল্প সম্বনয়কারী মনিরুল ইসলাম পায়েল। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে আলোচনা করেন ব্রাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলাম। এসময় আরএসডিএফ নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু,এসিডি’র প্রজেক্ট অফিসার হুমায়ন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।বক্তরা নির্যাতন প্রতিরোধে মিডিয়াগুলোকে আরও শক্তিশালী ভূমিকা পালনের আহব্বান জানান। তারা বলেন,শিশুকাল থেকেই সচেতন করা হলে পুরুষ ও কিশোররা নির্যাতন প্রতিরোধে জোরালো ভূমিকা রাখতে পারবে। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন