মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান এর শপথ গ্রহণ

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজার জেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান  শপথ গ্রহণ করেছেন।

রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের পর তিনি ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর স্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ.মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলী ও মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ  জেলা আওয়ামীলীগ. যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান  আলহাজ্ব মিছবাহুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সকল ভোটার সহ তাঁর নির্বাচনে সহযোগিতাকারী দেশে বিদেশের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি কাজে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন