আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের পাশে আছে: নাদেল

 জিবিনিউজ 24 ডেস্ক //

আওয়ামী লীগ সরকার চা বাগান শ্রমিকদের পাশে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।


শনিবার (২৪ অক্টোবর) বিকেলে স্বপ্ন গড়ি ফাউন্ডেশনের উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় চা বাগানের চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের ৫৮৫টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

নাদেল বলেন, সুবিধাবঞ্চিত পরিবারের চোখের জল মুছতে আওয়ামী লীগ সব সময় পাশে আছে। যে কোন সহযোগিতায় আওয়ামী লীগ সরকার চা বাগান শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন