সাব চাম্পিয়ান নারী ফুটবল দলের অধিনায়ক সালমা খাতুন ও ডিফেন্ডারস মাছুরার বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির

সাতক্ষীরা প্রতিনিধি: সাফ ফুটবল চাম্পিয়ান নারী ফুটবল দলের অধিনায়ক সালমা খাতুন ও ডিফের্ন্ডাস মাছুরা পারভীনের বাড়ীতে গিয়ে মিষ্টি ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির। আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক প্রথমে শহরের অদুরে বিনেরপোতা এলাকায় সাফ ফুটবল চাম্পিয়ান বাংলাদেশ দলের খেলোয়াড় মাছুরা পারভীনের বাড়ীতে যান। তিনি এসময় মাছুরার বাবা ময়ের সাথে কথা বলেন। জেলা প্রশাসক এসময় সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানে বিষেয় সাংবাদিকদের বলেন, যতদিন মাছুরাদের নতুন করে বাড়ি তৈরি করা না হবে ততদিন মাছুরাদের বাড়ী থেকে উচ্ছেদ করা হবে না। তিনি এসময় মাছুরাদের বাড়ী থেকে উচ্ছেদের জন্য সড়ক ও জনপদ বিভাগের লাল চিহ্নিত করা স্থান মুছে দেন। এসময় সরকারী জমিতে বসবাস করা ফুটবলার মাছুরার বাড়ির নিচুস্থান ভরাটসহ তার পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ূন কবির পওে সাফ চাম্পিয়ান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাড়িতে যান। তিনি এ সময় সাবিনার মা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ফুল দিয়ে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান। এসময় তিনি অধিনায়ক সাবিনার পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, মাসুরা পারভীন শুধু সাতক্ষীরার গর্ভ না, মাসুরা আমাদের লাবসা ইউনিয়ন পরিষদের অহংকার। আমি নিজে হাতে সওজ এর দেয়া লাল ক্রস চিহ্ন মুছে ফেলেছি। তার জন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অবশ্যই সুনজরে রাখব। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন ও দলের ডিফেন্ডার মাসুরা পারভীন ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরলেই দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করা হবে। সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স বলেন, এই দুই ফুটবলারকে বরণ করে নিতে ব্যানার ফেস্টুন তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা দেওয়া হবে। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন