সুন্দরগঞ্জে দুই সন্তানের জননী সুখি ১ মাস ধরে নিখোঁজ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই সন্তানের জননী সুখি রাণী মহন্ত (২৩) নামে এক গৃহবধূ ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূ সুন্দরগঞ্জ পৌরশহরের কলেজ পাড়া মহল্লার উত্তম চন্দ্রের স্ত্রী।এ ঘটনায় গত ১২ আগস্ট নিখোঁজ গৃহবধূর স্বামী উত্তম চন্দ্র মহন্ত সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, জেলার সাদুল্লাপুর উপজলার বিকাশ চন্দ্র মহন্তের মেয়ে সুখি রাণী মহন্তের সাথে ২০১৫ সালের ২৭ জুলাই ধর্মীয় বিধানানুযায়ী উত্তম চন্দ্রের বিয়ে হয়। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এমতাবস্থায় ১১ আগস্ট দুপুরে সুখি রানী মহন্ত সবার অজান্তে দুই ছেলে মেয়েকে বাড়িতে রেখে বের হয়ে যায়। পরে শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজনের বাড়িসহ সর্বত্র তাকে খোঁজা হয়। তবে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী উত্তম চন্দ্র মহন্ত বলেন, 'আমার স্ত্রীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমার ধারণা সে অন্য কোন পুরুষের সাথে চলে গেছে।'

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বলেন, 'গৃহবধূর স্বামী থানায় একটি জিডি করেছেন। বিভিন্ন বিষয় মাথায় রেখে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন