জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর এলজিইডি’র আয়োজনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১’অক্টোবর) এলজিইডি ভবনে ‘মুজিববর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার’-প্রতিপাদ্যে কর্মসূচী উদ্বোধস করেন রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম।
এসময় নির্বাহী প্রকৌশলী,রাজশাহী মোজাহার আলী প্রামানিক, নির্বাহী প্রকৌশলী,চাঁপাইনবাবগঞ্জ আনিসুর রহমান মন্ডল, সদর উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান,সিনিয়র সহকারী প্রকৌশলী আরাহাম আলী, সহকারী প্রকৌশলী সোহেল রানা,উপসহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম সহ এলজিইডি কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

পরে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় আঞ্চলিক সড়ক সংস্কার কাজ পরিধর্শন করেন প্রকৌশলীরা। উল্লেখ্য, জেলায় জিওবি’র ফান্ডে ১৬৩ জন নারী এলজিএস ও সুপারভাইজার এবং আরইআরএমপি-৩ এর আওতায় ৪৫০ জন মাসব্যাপী সড়ক সংস্কার কাজে অংশ নিবেন। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন