ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দলের নির্যাতিত নেতা-কর্মীদের ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহবায়ক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন।
মঙ্গলবার সকালে পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর তিনমাথা মোড়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় তার সঙ্গে ছিলেন, গাইবান্ধা জেলা জাসাসের আহবায়ক শেখ বজলুল করিম অপু।
এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে রাজনৈতিক বিভিন্ন মামলা ও হামলার শিকার বিএনপি-সহযোগি সংগঠনের ২০০ নেতা-কর্মীর বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন