বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ- নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি! জানাযায়, গতকাল শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় এস আই রাজীব রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম সার্বিক সহযোগিতা করেছে। মাটি বিক্রি ও মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুযায়ী পূর্ব তিমিরপুুুর গ্রামের সাফু মিয়া (৩৫) ও ছোট আলীপুর গ্ররামে মোঃ সাইফুর রহমান সাইফুল (৩৫) নামের দুই ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযানের সত্যতা নিশ্চিত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন