সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের পাড় থেকে  অর্ধগলিত মরদেহ উদ্ধার

gbn

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বেলা ১০টার দিকে কুমিরা গ্রামের  নদের তীর এলাকার পানি থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় অধিবাসি অখিল রায় জানায়, সকালে কুমিরা গ্রামে   কপোতাক্ষ  নদীর পাড়ে গরুর ঘাস কাটতে যাই। এসময় নদের ধারে অর্ধগলিত মরদেহটি ভেসে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দেওয়া হয়্ । পুলিশ ঘটনাস্থল এসে  লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।  তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৫। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান। 
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন