মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালেন শেখ হাসিনা

gbn

জিবিনিউজ24ডেস্ক//

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ মার্চ) শেখ হাসিনা এ বিষয়ে মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন।

 

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের সামি ওবলাস্ট এলাকা থেকে ভারত সরকারের উদ্যোগে সে দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

কয়েক বছর ধরে সহযোগিতার সম্পর্ক বিকশিত হওয়ার উভয় দেশ সেটা উপভোগ করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আপনার বাংলাদেশ সফরে আমি পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামীতে বাংলাদেশ - ভারত যে কোনো সমস্যায় একযোগে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সুস্বাস্থ্য কামনা ও হোলির শুভেচ্ছা জানাই।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন