পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ার ইলিশপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ার ইলিশপুরে স্বামী কর্তৃক স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যাকারী ঘাতক স্বামী আব্দুল আলীমকে আটক করেছে পুলিশ। নিহতের নাম নাজমা খাতুন (৪০)। তিনি ইলিশপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী। মঙ্গলবার (৮ র্মাচ) বিকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ছেলে বাবু সরদার জানায়, পারিবারিক কলহের জের ধরে সকাল থেকে আব্বু-আম্মু ঝগড়া করছিল। সকালে আম্মু রান্না করেনি। পরে আমি রুটি কিনে দিয়ে আসি। আব্বুকে বলি, তুমি রুটি খেয়ে কাজে চলে যাও। তখন দাদী আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আগের মত ভাইপোদের দিয়ে তোকে মার খাওয়াবো। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে যায়। আম্মু ঘরে শুয়ে ছিল। বাইরে গিয়ে আম্মুকে ফোনে কল দিলে আর ফোন ধরেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুকে জবাই করে মেরে ফেলেছে আব্বু। দাদীর কথা শুনে আম্মুকে মেরেছে আব্বু। নিহতের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। ছেলের নাম বাবু সরদার (২০) ও মেয়ের নাম খুকু মনি (০৪)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪ টি কোপ দেয় স্বামী আব্দুল আলীম। এ সময় শরীর থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরো জানান, স্ত্রীকে হত্যার পর তার স্বামী ঘাতক আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কাজীরহাট এলাকা থেকে যাত্রীবাহী ওই বাস থেকে ঘাতক আব্দুল আলীমকে আটক করা হয়।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন