বাগেরহাটে মোরেলগঞ্জে মসজিদ ভিত্তিক পাঠাগারে কুরআনের ছবক অনুষ্ঠান

এস.এম.  সাইফুল ইসলাম কবির: 

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের থানা জামে মসজিদে সোমবার সকালে মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারে কুরআন প্রথম ছবক অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসান, হাফেজ মো. নূরুজ্জামান, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, থানা জামে মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক আবদুর রহমান  প্রমুখ।
মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারের প্রধান শিক্ষক ও থানা জামে মসজিদের মোয়াজ্জেম মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 প্রথম ছবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী । এতে কুরআন থেকে তেলওয়াত ও গজল পেশ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন