পলাশবাড়ীর কিশোরগাড়ীতে মাহবুবুর ও বরিশালে প্রভাষক শামিম হলেন নৌকার প্রার্থী

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৪ র্থ ধাপের তফসিল ভুক্ত গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহন। এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ।

 

দলীয় পত্রে জানা যায়,পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান প্রধান কে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। এছাড়াও বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামিম মিয়া আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মনোনীত হয়েছেন।

 

এ দুই ইউনিয়নের তৃণমুলের পরীক্ষিত নেতাদেরকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন