নবীগঞ্জের আউশকান্দি থেকে ১টি অটোরিক্সা চালককে মারপিট ও অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে গাড়ি নিয়ে যায়! অপর আরেকটি ঘরের বেড়া তুলে নিয়ে অটোরিক্সা নিয়ে যায়! এনিয়ে এলাকায় চুর আতংক বিরাজ করছে

বুলবুল আহমদ,  নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারের সামন থেকে অজ্ঞাত ৩/৪ জন লোক আউশকান্দি ইউনিয়নের নো আলমপুর গ্রামের মৃত আসব উল্লার পুত্র আব্দুল হান্নান (৪২) কে গতকাল বিকাল সাড়ে ৪টার সময় মারপিট করে তার অটোরিক্সা নিয়ে যায়। রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় তাকে লোকজন দেখতে পেয়ে সৈয়দপুর বাজারে নিয়ে গিয়ে তার বাড়িতে খবর দিলে তারা এসে তাকে মৌলভীবাজার আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়িতে গিয়ে জানাযায়, তার একমাত্র সম্ভল এই অটোরিক্সাটি। তার ২ছেলে ও ১ মেয়ে রয়েছে। এবং তার স্ত্রী স্বামীর সাথে হাসপাতালে রয়েছেন। 

এ ব্যাপারে বুধবার বিকালে অটোরিক্সা চালক আব্দুল হান্নান এর বাড়িতে গিয়ে তার মা, বোন ও ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজনদের সাথে কথা হলে তারা এর কন্না জড়িত কন্ঠে হাউ মাউ করে কেদে এর বিচার দাবী জানান। 

অপরদিকে, আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র অটোরিক্সা চালক সুরোজ আলী (৪০) এর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত অনুমান ৩টার সময় ঘরে প্রবেশ করে টিনসেটের দাপনা সরিয়ে অটোরিক্সা নিয়ে যায়।

এ ব্যাপারে সরেজমিনে সুরোজ আলীর বাড়িতে গেলে সুরোজ আলীর সাথে কথা হলে তিনি জানান, প্রতিদিনের মতো গাড়ি ঘরে রেখে তালা মেরে ঘুমিয়ে পড়ি। মধ্য রাতে তার পরিবারের লোকজন টিনের শব্দ শুনে জেগে ওঠে দরজা খুলতে চাইলে দরজা খুলতে পারেন না! দরজার বাহির দিকে চুরেরা তালা লাগিয়ে রাখে। পরে জানালা খোলার চেষ্টা করলে তাও সম্ভব হয়নি। চুরেরা গাড়ি নিয়ে যাওয়ার পর ঘর থেকে বের হয়ে দেখা যায় যে ঘরে অটোরিক্সা থাকে সে ঘরের টিন সেটের দাপনা (বেড়া) তুলে খালের মধ্যে পড়ে রয়েছে। এবং ঘরে গাড়ি নেই। এতে তারা হাউমাউ করলেও গাড়ি বা কোন মানুষ দেখতে পান নি। সুরোজ আলী কান্না জড়িত কন্ঠে বলেন, আমি এই গাড়ির উপরই নির্বরশীল। আমরা পরিবার পরিজন নিয়ে আমি এই গাড়ি চালিয়ে সংসার চালাই। এবং গাড়িটিও কিস্তির মাধ্যমে কিনেছি। এখন আমার কি উপায়। এমন কথা বলে কান্না ভেঙ্গে পড়েন। তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন