জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেডিকেটেড করোনা ওয়ার্ডে সোমবার(২১’জুন) বিকেল পর্যন্ত ৭২ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৬৯ জন। অর্থাৎ ৩টি শয্যা খালি ছিল। গত রোববার (২০জুন) ১টি শয্যা খালি ছিল। ওয়ার্ডের ফোকাল পার্সন ডা.আহনাফ শাহরিয়ার বলেন,গত ২/৩ দিন যাবৎ ওযার্ডে ৩/৪ টি পর্যন্ত শয্যা খালি থাকছে। এ সময় রোগি ভর্তির চাপ একটু কমেছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে জেলায় ৩৯২টি নমূণার ৩ ধরণের পরীক্ষায় নতুন করে আরও ৫৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নমূণা বিবেচনায় শনাক্ত হার ১৩.৫২ শতাংশ। যা গত রোববার(২০জুন) ছিল ২২.১৮ শতাংশ ও গত শনিবার(১৯জুন) ছিল ১৬.৯৭ শতাংশ।
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন,সোমবার(২১জুন) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে আসা ৭৭ নমূণার ফলাফলে ২৩ জন শনাক্ত হন। শনাক্ত হার ২৯.৮৭ শতাংশ। শনাক্তদের অবস্থান যাচাই চলছে। এছাড়া জেলাব্যাপী ৩১২টি র্যাপিড এন্টিজেন টেষ্ট করে ২৭ জন শনাক্ত হন। শনাক্ত হার ৮.৬৫ শতাংশ। এদিন ৩ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় ৩ জনই শনাক্ত হন। শনাক্ত হার শতভাগ।
সিভিল সার্জন আরও বলেন, জেলায় গত ২০২০ সালের ১মার্চ থেকে গত রোববার(২০জুন) পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭১ জন। সূস্থ হয়েছেন ২ হাজার ২৯১ জন। মারা গেছেন ৯১ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৯০ জন। ওই সময় পর্যন্ত নমূণা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৯১০টি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন