স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

করোনাকালিন স্বাস্থ্যবিধি না মানায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে জরিমানা করেছে দেশটির মারানহাও প্রদেশের প্রশাসন। তিনি করোনাকালিন বিধিনিষেধ অমান্য করে জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন।

প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মারানহাও প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। করোনা মহামারির মধ্যেই আয়োজিত ওই অনুষ্ঠানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে কারো মুখেই মাস্ক ছিলো না। এমনকি, ছিলো না শারীরিক দূরত্বও। স্বাস্থ্যবিধি দূরের কথা প্রেসিডেন্ট নিজেও পরেননি মাস্ক। ফলে জরিমানার মতো এমন স্বিদ্ধান্ত নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।

 

প্রদেশের গভর্নর প্লাভিও ডিনো এক টুইট বার্তায় বলেন, আইনের প্রয়োগ সবার জন্য সমান। একসাথে ১শ'র বেশি মানুষকে সমবেত না হওয়ারও আহ্বান জানান তিনি।

 

তবে প্রেসিডেন্ট জেইর বোলসোনারো জরিমানার বিপক্ষে আপিল করতে পারবেন। সেজন্য তিনি ১৫ দিন সময় পাবেন। যদিও এখন পর্যন্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে আপিলের বিষয়ে কিছু জানানো হয়নি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন