গাইবান্ধায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ



আশরাফুল ইসলাম গাইবান্ধা:  
দীর্ঘদিনে জনদূর্ভোগ রোধে সড়ক সংস্কার কাজের শুরু করতে গাইবান্ধা পৌর শহরের মূল সড়ক বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত সড়কের দু-পাশের অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ২৮ ফেব্রয়ারি রবিবার জেলা সড়ক ও জনপদ বিভাগ সকালে এ অভিযান শুরু করে। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী মেজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান মিয়া।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ইতোপূর্বে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনেকবার নোটিশ দেয়া হয়েছে। অবৈধ দখলদারা কোন পদক্ষেপ না নেয়ায় মাইকিং করা হয়েছে। তাতেও কাজ না হওয়ায় জনস্বার্থে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। এ সময়  আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন