ক্যালিফোর্নিয়ার ব্যাংকে জিম্মি ঘটনা : এফবিআইয়ের গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকার্সফিল্ড শহরের একটি ব্যাংকে দীর্ঘ সময় ধরে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করা এক ব্যক্তি এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। বুধবার স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ঘটনায় জিম্মি থাকা সব ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরে অবস্থিত বহুতল চেজ ব্যাংক ভবনের ভেতরে কয়েকজনকে জিম্মি করে নিজেকে অবরুদ্ধ করে রাখেন ওই ব্যক্তি। ঘটনাস্থলটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৭৭ কিলোমিটার উত্তরে। প্রাথমিকভাবে বোমা হামলার হুমকির খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।

 

 

 

পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে মঙ্গলবার দুই জিম্মিকে মুক্ত করা হয়। পরে বুধবার অবশিষ্ট জিম্মিদেরও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে বোমা হামলার হুমকি এবং কয়েকজনকে জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করে। পরিস্থিতি মোকাবেলায় সিটি হল, পুলিশ সদর দপ্তর, আশপাশের কয়েকটি ভবন এবং একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়।

 

পুলিশের আলোচক দল টেলিফোনের মাধ্যমে সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। এ সময় বেকার্সফিল্ড পুলিশের সার্জেন্ট এরিক সেলেডন বলেন, জিম্মি সংকট নিরসনে ও শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

 

 

তিনি জানান, সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কে-নাইন দল, গ্যাং ইউনিট, আলোচক দল এবং ড্রোন ইউনিটসহ সব বাহিনী ঘটনাস্থলে কাজ করছিল।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিশেষ জিম্মি উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়।

 

 

এদিকে চেজ ব্যাংক এক বিবৃতিতে জানায়, তাদের শাখা ভবনে চলমান পরিস্থিতি সম্পর্কে তারা অবগত ছিল এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছিল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন