রিপোর্টার,সাতক্ষীরা //
সাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের গোপন সংবাদের ভিত্তিতে পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে পলাশপোল শাহাজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্টোল ও অকটেন পাওয়া যায়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, এসব পেট্টোল ৩শ থেকে ৫শ টাকা লিটারে বিক্রি করে আসছিলেন। অভিযোগ প্রমানিত হওয়ায় ৩০ লিটার তেল জব্দ করা হয়। এছাড়া আনোয়ার হোসেনকে ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন