গোলাপগঞ্জে অর্ধশতাধিক গরীব ও দুস্থ্য পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মেহেরপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে মেহেরপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক নাজিম আহমদের প্রচেষ্ঠায় মাহে রামাদ্বান উপলক্ষে গরীব ও দুস্থ্য পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান।

শরীফগঞ্জ ইউপির ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের সঞ্চলনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহসভাপতি মিনহাজ আহমদের শুভেচ্ছা বক্তব্যে জসিম উদ্দিনের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আমিন উদ্দিন, কুশিয়ার ক্লিনিকের এমডি জেড রহমান জুনু, গোলাপগঞ্জ পৌর বিএনপি নেতা সুমন হাসান, কুশিয়ার ক্লিনিকের এডমিন ফাতাউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য রোহেল আহমদ, সিলেট ল কলেজের সাধারন সম্পাদক রশিদ আহমদ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান রিপন, ডুবাই প্রবাসী চুনু মিয়া প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চানা, আল, পিয়াজ, ডাইল, সয়াবিন তৈল ও খেজুর।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন