এ আর রহমানকে অতিথি করায় বিপদে কপিল শর্মা

gbn

বলিউডের বিনোদন জগতে রাজনৈতিক নজরদারি ও প্রভাবের বিষয়টি আবারও আলোচনায় এলো। ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে। 

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর রহমান।

এতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা নীতেশ রানে। তার দাবি, এ আর রহমান সম্প্রতি ধর্মীয় বিভাজন নিয়ে যে মন্তব্য করেছেন, তা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অবস্থায় তাকে একটি জনপ্রিয় জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা দেওয়া সমীচীন হয়নি।

 

 

নীতেশ রানে এক বিবৃতিতে বলেন, বিনোদনের স্বাধীনতা আমরা মানি, কিন্তু জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে সবার আগে গুরুত্ব দিতে হবে।

কৌতুক বা বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা চলবে না।

 

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান অভিযোগ করেন, গত আট বছরে তিনি অনেক কাজ হারিয়েছেন এবং এর পেছনে ‘ধর্মীয় বিভাজন’ কাজ করেছে।

তার এই মন্তব্যের পরই ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে পড়ে রহমান পরে একটি ব্যাখ্যা দেন।

সেখানে তিনি জানান, কোনো বিশেষ গোষ্ঠীকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং তিনি একজন গর্বিত ভারতীয় হিসেবে এ দেশের স্বাধীনতা উপভোগ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন