চাঁপাইনবাবগঞ্জ পুলিশের ধারণা হত্যাকান্ড গোমস্তাপুরে দিনমজুর যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে মেহেরুল ইসলাম(৩৩) নামে  দিনমজুর এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১’ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের দেয়া খবরে গোমস্তাপুর ইউনিয়নের সাহেবগ্রাম নামক এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়। তিনি ওই ইউনিয়নের রাজারামপুর গ্রামের খাবিরুল ইসলামের ছেলে।
মেহেরুলের দুই চোখ ও অন্ডকোষে ব্লেড বা ধারাল চাকু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করল (মোটিভ) সে সম্পর্কে সন্ধ্যা পর্যন্ত কিছু জানাতে পারে নি পুলিশ। ঘটনার খবর পেয়ে সিআইডি’র ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত করে।
মরদেহ উদ্ধারকারী গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দিন বলেন,দরিদ্র মেহেরুল কখনও রাজমিস্ত্রী,কখনও অন্যের বাগান বা জমিতে কাজসহ বিভিন্ন রকমের দিনমজুরি করত। ২দিন পূর্বে জেলার নাচোল উপজেলার একটি বাগানে কাজ করার পর তিনি বাড়িতে ফিরেন। গত রোববার(২০’ডিসেম্বর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। পরদিন সোমবার  সকালে তার মরদেহ পাওয়া যায়। উপপরিদর্শক আজিম আরও বলেন,মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিণ বলেও জানান তিনি।    ####

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন