নবীগঞ্জের কৃতি সন্তান সিলেট শাবি'র প্রয়াত ভিসি প্রফেসর হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের  কৃতি সন্তান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে তিনি কর্মরত ছিলেন। ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদেও যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তিনির সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে ১৯৪২ সালে তিনি জন্ম গ্রহণ করেন। তিনির  ছোট ভাই আনোয়ারুর রহমান বাউসা ইউনিয়নের
৩ বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত আছেন।  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ২৭ জুলাই তিনি সবাইকে কাদিয়ে চিরতরে পরপারে চলে গেলেন। 
উল্লেখ্য যে, প্রয়াত উপাচার্য প্রফেসর হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান এনামুল হাবিব অতিরিক্ত সচিব হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন