জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সারাদেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭’অক্টোবর) প্রেসক্লাবের সামনে কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচী পালন করে। মানববন্ধন থেকে নির্যাতনকারীদের কঠোর শাস্তি দাবী করা হয়।এ ব্যাপারে সমাজের সকলকে সচেতন হবারও আবেদন জানানো হয়।
মানববন্ধন থেকে বক্তব্য দেন শাখাওয়াৎ হোসেন,নুরুজ্জামান,রায়হান আলী,শারমিন নাহার নিশা,এ্যানি খাতুন,ফাইজার রহমান কনক,আরিফ রেজা সহ অন্যরা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন