ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে সংযোগ সড়ক ভালুকার (সীডষ্টোর-সখিপুর) শহিদ শমসের রোডের লাউতি খালের উপর সেতুটি দীর্ঘদিন ধরে চলাচর অযোগ্য থাকার পর নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এই অবস্থায় বিকল্প রাস্তা সঠিকভাবে না করায় গতদিনের বৃষ্টির পানিতে ভেসে গিয়ে এপার ওপার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরজমিন গিয়ে দেখা যায় মই বেয়ে ভাঙ্গা পুরাতন সেতু দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছেন। এতে যে কোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেকেই আহত হয়েছেন, হচ্ছেন। জানা গেছে, সেতুর বিকল্প রাস্তার ওই অংশে এলজিইডি কর্তৃপক্ষ বালি-মাটি দিয়ে হালকা যান চলাচলের ব্যবস্থা করে দিলেও ঠুনকো সংস্কারে কোন সমাধান হচ্ছে না। আওলাতলী সড়কের ভিন্ন রাস্তায় গিয়ে দেখা যায়, ধরনীর বাঁশঝাড় থেকে সরু ইটের সলিং রাস্তাটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে ভারি যানবাহন উল্টে যাওয়ার উপক্রম হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙা সেতুর উভয় পাশে মালামাল ভর্তি ভারি যানবাহন আটকা রয়েছে। চালকরা জানায় সেতুর বিকল্প রাস্তা ভেসে যাওয়ায় তাদের পক্ষে ঘুরে যাওয়াটাও দ্বিগুন খরচ ও বিড়ম্বনার কারন বলে জানান। অনেক চালকের অভিযোগ ব্রিজটি বন্ধ থাকলেও প্রবেশ পথে কোন নির্দেশনা নেই। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কাঁঠাল ও কাঁচা পণ্যবাহী যান, গার্মেন্টকর্মীসহ হাজার হাজার মানুষ দূর্ভোগে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং নিজ প্রতিষ্ঠানে যেতে পারছেন না। স্থানীয়রা জানান, ১৯৮২ সালের দিকে এলজিইডি কর্তৃক নির্মিত আরসিসি সেতুটি নিন্মমানের হওয়ার কারনে মেয়াদোর্ত্তীণ হওয়ার আগেই ভেঙ্গে গেছে । গত কয়েক বছর ধরে জোড়া-তালি ও রঙ লাগিয়ে সংস্কারের নামে মুলত ব্রিজটিকে ব্যবহার অযোগ্যের দিকেই ঠেলে দিচ্ছে কর্তৃপক্ষ। তারা আরও জানান, রাস্তার কাজ চলমান থাকলেও ধীরগতির কারনে সীডষ্টোর সখিপুর সড়কটির বিভিন্ন অংশে খানা-খন্দে ভরে থাকায় বর্ষা এলেই পানি জমে যান চলাচলে বিঘœ ঘটছে। এ ব্যাস্ত সড়কটিতে প্রতিদিন দেশের একমাত্র মোটরসাইকেল তৈরির কারখানা রানার অটোমোবাইল, এক্সিলেন্ট সিরামিকস, চায়না ফ্যাক্টরী, জিও টেক্স, এনডিই লোহা ফ্যাক্টরির ভারি যানসহ কয়েকটি কারখানার শত শত গাড়ি ও অসংখ্য যাত্রী ও মালবাহী গাড়ি চলাচল করে। ছোট গাড়িগুলো প্রায়ই গর্তে পড়ে দুর্ঘটনায় পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আহত হচ্ছে। এলাকাবাসীর জোর দাবি দ্রæত এই ভাঙা ব্রিজটি নির্মাণ চলাকালীন স্টীলের বিকল্প রাস্তা নির্মাণ করে যান চলাচলের উপযোগী করে তোলা হোক। উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, সাধারণ মানুষ চলাচলের জন্য ব্যাবস্থা করা হচ্ছে। স্টীলের টানা ব্রীজ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা। কর্তৃপক্ষ আরো জানায়, ভারি যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে। বিকল্প রাস্তা করলেও ভেঙ্গে গেছে যা দ্রæত সংস্কারের জন্য ব্যাবস্থা নেয়া হচ্ছে। সেতু নির্মাণ চলাকালিন সাময়ীক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন