ইবনে জামান।।ঢাকা:
হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা'র ইফতার ও দোয়া মাহফিল ৯ এপ্রিল (শনিবার) ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ- বাহুবল নির্বচনী এলাকার সাংসদ আলহাজ্ব দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি এ এন এম বশির উল্লাহ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক আই জি পি এ কে এম শহীদুল হক, জালালাবাদ এসোসিয়েশনের, ঢাকা'র সহ সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা'র সাধারণ সম্পাদক ড. সৈয়দ শাহ এমরান-এর সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, বিশেষ অতিথিগণ, সাবেক সভাপতি ডা. সি এম দেলোয়ার রানা, সহ সভাপতি সফিকুল বারী ও আলী ইদ্রিস , জালালাবাদ এসোসিয়েশন ঢাকা'র সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক ইমরান রউফ, সদস্য সচিব আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের কোষাধ্যক্ষ রিপন কবীর লস্কর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক আঃ ফ ম সিরাজুল ইসলাম শামীম, নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাবেক সচিব অশোক মানব রায়, মাহবুব আলম মালু, অতিরিক্ত সচিব মোঃ ফারুকুজ্জামান, জাহাঙ্গীর ভূঁইয়া, ইবনে জামান শামছু, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান নয়ন, নেওয়াজ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা ইসলাম, সিরাজুল ইসলাম বাচ্চু, এডভোকেট আফসার চৌধুরী, এডভোকেট মোঃ আলমগীর, সফিউল ইসলাম রায়হান ( দপ্তর সম্পাদক) , জয়ন্ত কুমার দেব প্রমুখ এবং ঢাকায় বসবাসরত হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন