বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত, কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও গরু চোর দমনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গাজী মোহাম্মদ শাহেনেয়াজ মিলাদ এমপি। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ওসি ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় , সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, ছালিক মিয়া, নোমান আহমদ, আকতার মিয়া ছোবা, নির্মলেন্দু দাশ রানা, সাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, রঙ্গলাল দাশ, শাহরিয়ার নাদির সুমন সহ আরো অনেকেই। সভার শুরুতে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেনসহ ১৩ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানকে রজনী গন্ধার স্টিক দিয়ে বরন করা হয়। জেলা শ্রেষ্ট্র অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় ওসি মোহাম্মদ ডালিমকে ফুলেল শুভেচছা জানিয়ে অভিনন্দিত করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন