বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত আওয়ামীলীগ নেতা ডাঃ আজিজুর রহমানের নিজ বাস ভবন মিনাজপুর গ্রামে শুক্রবার বাদ জুম্মা এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
প্রয়াত ডাঃ আজিজুর রহমানের পরিবার কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, মৌলভীবাজার পৌর মেয়র ফজলু মিয়া, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, অধ্যাপক আব্দুল হান্নান, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পিয়ারা, এডভোকেট
সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুল হাই কাছা মিয়া,
এডভোকেট আকল মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ১২নং এলাকার পল্লী বিদ্যুতের পরিচালক শাহ্ মোস্তাকিম আলী প্রিন্স, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বর্তমান সহসভাপতি ও ইউপি সদস্য শাহ্ সুলতান আহমদ, প্রেসক্লাবের
সদস্য মুরাদ আহমেদ, নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমান, সাংবাদিক ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মছদ্দর আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মুকিত, ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল কালাম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০২০ সালের ১৯ মার্চ মিনাজপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডাঃ আজিজুর রহমান বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এতে মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষে থেকে তিনির পুত্র যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের মোহাম্মদ আলমগীর কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
এ সময় অতিথিবৃন্দ অনেকেই বলেন, ডাঃ আজিজুর রহমানের মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কোনো দিন পূরন হবার নয়। তিনি সকল বির্তক ও সংকীন’তার উর্ধ্বের মানুষ ছিলেন। আমরা তার মহৎ কর্ম চিরকাল স্মরণ করবো৷ তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে এলাকায় আওয়ামীলীগের রাজনীতি তথা স্বাধীনতার স্বপক্ষে ব্যাপক ভুমিকা রেখে ছিলেন। আওয়ামীলীগের রাজনীতিতে দেশ, সুন্দর সমাজ গঠনে বিশেষ ভুমিকা সমৃদ্ধ করেছেন। একজন প্রকৃত দেশপ্রেমিক ও সততার প্রতিক ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী জনপ্রতিনিধি সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি মরহুমের অনেক গুণগ্রাহী ও আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন৷ সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশ- বিদেশের সবার নিকট দোয়া কামনা করেন৷
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন